দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কম মজুরি, সরকারি প্রণোদনা ও চীনা কাঁচামালের ওপর নির্ভরতার মাধ্যমে অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছে ওয়াশিংটন। প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমার পাশাপাশি ইউরোপসহ বিকল্প বাজারেও বাড়বে প্রতিযোগিতা। মজুরি বৃদ্ধির চাপে থাকা পোশাক খাতে নতুন সংকটের আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকেরা। শুল্কের বোঝা কমাতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা থাকলেও শিল্পনীতি ও বাণিজ্যচর্চা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। কম মজুরি, ভর্তুকি ও চীনা কাঁচামালের ওপর নির্ভরতার মাধ্যমে অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।
মজুরি বৃদ্ধির চাপে থাকা পোশাক খাতে নতুন শুল্ক বাড়তি সংকট তৈরি করবে বলে আশঙ্কা করছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক। তিনি বলেন, প্রতিযোগী দেশগুলো বিকল্প বাজারে কম দামে পণ্য ছাড়লে বাংলাদেশের রপ্তানি চাপে পড়বে। নিজস্ব কাঁচামাল ও কম লিড টাইমের সুবিধায় তাদের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হবে।
অর্থনীতিবিদেরা বলছেন, বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের চাহিদা কমতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম এম আকাশ। পাশাপাশি অভ্যন্তরীণ সংকট দূর করে রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
চূড়ান্ত শুল্কহার নির্ধারণে দুই দেশের বাণিজ্য চুক্তি ও চলমান আলোচনা বিবেচনায় নেবে ইউএসটিআর। ৫ জানুয়ারি পর্যন্ত মতামত গ্রহণের পর ২৫ জানুয়ারি শুনানি শুরু হবে।
যে আই